1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ২ সহোদরকে কুপিয়ে জখম করলো ২ চাচা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ২ সহোদরকে কুপিয়ে জখম করলো ২ চাচা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে ২ সহোদরকে কুপিয়ে জখম করলো ২ চাচা

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২০৪ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
পটুয়াখালীর বাউফল পৌর শহরের গোলাবাড়ি  রাস্তার উপরে ফেলে ২ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।  বুধবার রাত ৯ টায় মিনহাজ(২৫) ও সাকিব(১৬) নামের দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে জলিল ও সোহেল নামের তার আপন দুই চাচা।  আহতদের বাউফল স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মিনহাজ ও সাকিবের বাবা মোস্তাফিজুর রহমান বাচ্চু অভিযোগ করেন, তার ছোট ভাই জলিল ঘটনার দিন রাতে তাকে ফোন করে গোলাবাড়ি তার ফার্মেসীর সামনে ডেকে নেয়। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে জলিল ও সোহেল তাকে মারধর করে। খবর পেয়ে তার দুই ছেলে মিনহাজ ও সাকিব ঘটনা স্থালে আসলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এসময় জলিল ও  সোহেলের স্ত্রী নিপা ও শিরিন মারামারিতে অংশ নেয়।
অভিযুক্ত জলিল বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমি বড় ভাই বাচ্চু সিকদারের সাথে কথা বলেছিলাম। আমার সাথে তার তর্কবিতর্ক হয়। এখবর পেয়ে তার দুই ছেলে মিনহাজুল ও সাকিব ঘটনা স্থালে এসে আমার উপর হামলা চালায়। এসময় আমার ছোট ভাই সোহেল এগিয়ে এলে তাকেও মারধর করে। মিনহাজ ও সাকিবকে আমরা মারধর করিনি। ভাইয়ের লাঠির আঘাতে ভাই আহত হয়েছেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এবিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পাননি। পেলে আইনহত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন