
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নে প্রতি বছরের ন্যায় এ বছর ৮০০ শত দুস্থ ও অসহায় নারি, পুরুষের মাঝে শাড়ি ও পাঞ্জাবি বিতাড়ন করেন বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক ও বিএনপির নেতা আবদুল হালিম। শনিবার( ১৫ মার্চ ২০২৫) সকাল ১১ টায় ৫ নং ওয়াড করফুলকাঠী গ্রামে এ শাড়ি ও পাঞ্জাবি বিতাড়ন করা হয়।
এ বিষয়ে আবদুল হালিম বলেন প্রতি বছরের ন্যায় এ বছর ও কালাইয়া ইউনিয়ন সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে সমান্য নতুন পোশাক উপহার দিয়ে ঈদ আনন্দ করা মাএ। এভাবে প্রতি বছর কালাইয়া ইউনিয়নের সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন । ###