
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী প্রতিনিধি- মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে এই শ্লোগানকে সামনে রেখে বাউফল উপজেলার ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নের সর্বসাধারণের উদ্যোগে মাধবপুর বন্দরে মাদক বিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন খান, মো. কবির হোসেন খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. বখতিয়ার রহমান খান,আরো উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন নসু বিস্বাস,ডা. মিজানুর রহমান, আলমাছ তালুকদার,মো. মাসুদ রানা, মনির হোসেন খান, মো. মনজুরুল আলম খান, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, মো, আবদুল খালেক মুন্সী মো. কাউসার মল্লিক, মো. মস্তফা হাওলাদার, আবদুল সালাম হাওলাদার, সহ অনেকে, বক্তারা বলেন মাদকসহ কাউকে ধরিয়ে দিতে পারলে তাদেরকে পাঁচ হাজার টাকা সম্মানিত করা হবে, এ সময় আরো বলেন আদাবাড়ি ইউনিয়ন থেকে সম্পূর্ণ মাদক নির্মূল করতে হবে বলেও জানান তারা।তারা আরো বলেন মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।