
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালী জেলায় জন্ম ও মৃত সনদ দেয়ায় বাউফল পৌরসভার প্রশাসক মোঃ আনিনুল ইসলাম প্রথম স্থান হয়েছে। রবিবার (১৯/১০/২৫) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রসাশকের দরবার হলে এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাউফলের ইউএনও আমিনুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র যানাযায়, পটুয়াখালী জেলায় ৫ টি পৌরসভার প্রতি মাসিক এ জন্ম ও মৃত সনদ জনগণের দ্বারপ্রান্তে সঠিক মান উন্নয়নের সেবা পৌঁছে দেয়ায় বাউফল পৌরসভা প্রশাসক প্রথম হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর আগে গত জুলাই মাসে আরো ১ টি শ্রেষ্ঠত্ব অর্জন করে এ নিয়ে বাউফল পৌরসভার প্রশাসক ২য় বারের মত পটুয়াখালী জেলায় জন্ম ও মৃত সনদ দেয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে। জেলার দরবার হলে জেলা প্রশাসক ড.মোঃ শহিদ হোসেন চৌধুরী এ পুরস্কার বিতরণ করেন।
এসমনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাসুদুল আলম উপ পরিচালক মোঃ জুয়েল রানা প্রমূখ।