1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে এলজিইডির ঠিকাদারদের মধ্যে সংঘর্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে এলজিইডির ঠিকাদারদের মধ্যে সংঘর্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে এলজিইডির ঠিকাদারদের মধ্যে সংঘর্ষ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২২ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর বাউফল এলজিইডির ঠিকাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।   মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার এলজিইডি অফিসের ৪তলায়  সার্ভেয়ার জহির এর রুমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঠিকাদার ওয়াসিম, রুহুল, সার্ভেয়ার জহির ও উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্বাস আহত হয়। গুরুতর আহত দুইজন ওয়াসিম ও রুহুলকে বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মেসার্স শেখ এন্টার প্রাইজের নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে ১কোটি ৫১লক্ষ ৯৪ হাজার ৪শত ৩০ টাকার আধুনিক মানের  আইসিটি ফ্লোর এর কাজ উপজেলা পরিষদের ৫তলায় চলমান।  যৌথ কাজের বর্তমান বিল ভাগাভাগি নিয়ে প্রথমে ওয়াসিম ও রুহুলের মধ্যে হাতাহাতি ও দেশীয় অস্ত্র দিয়ে একে অপরকে আঘাতের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এলজিইডি অফিসের সার্ভেয়ার জহির, ওয়াসিম, রুহুল ও আব্বাস  ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টার প্রাইজের নামে বরাদ্ধকৃত ভবন সাব কন্টাকে নিয়ে যৌথভাবে কাজ করছেন।  এ বিষয়ে আহতরা সাংবাদিকে  বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। এলজিইডি উপ সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস জানান, আমি ঘটনাস্থলে যাবার আগেই ঝামেলা শেষ হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন