
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের প্রসিদ্ধ বন্দর কালাইয়া বাজার ইজারাদারে আব্যাবস্থাপনায় বিক্রি করতে আসা গরু মহিষ বাজারের মেইন রোড দিয় চলাচল করার সময় উপস্থিত লোকজন দেখে তারান্তিত হয়ে ৩ জন পথচারীকে আহত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সোমবার রাত ৯ টার দিকে কালাইয়া টেম্পোস্টান্ড বেইলি ব্রীজর কাছে পূর্ব খেজুরবারিয়া এলাকার মান্নান সরদারের ছেলে মোঃ জাকির সরদারকে আহত করে। জাকির সরদার বাউফল উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসা রত আবস্থাতে আছে। একই সাথে আহত করে রানা (২৪) নামের একজন কে। রানাকে গুরুতর আহত হওয়ার কারণে বাউফল স্ব্যাস্থ কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও কালাইয়া বাজার রোড দিয়ে টলারের উদ্দেশ্য মহিষ গুলো নেয়ার সময় লোকজন দেখে আতংকিত হয়ে দৌড়ে লোকজনকে আহত করে খলিলের হোটেলে প্রবেশ করে হোটেলের খাবার ফেলে ভাংচুর করে বেরিয়ে যায়। হোটেল মালিক মোঃ খলিল বলেন মহিষটি হঠাৎ আমার হোটেলে প্রবেস করে থালা বাসুন ও খাবার ভাংচুর করে ফেলে দেয় তাতে আমার প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এব্যাপারে কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালাইয়া হাট ইজারাদার মোঃ মনির মোল্লা বলেন মহিষ আহত করেছে খবর শুনেছি এবং আহতদের চিকিৎসার জন্য অর্থিক সাহায্য করা হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহি অফিসার মোঃ বসির গাজি বলেন ইজারাদার সাথে কথা ব্যাবস্থা নিচ্ছি। #