1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী হইতে বরিশাল মহাসড়কে ধস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী হইতে বরিশাল মহাসড়কে ধস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী হইতে বরিশাল মহাসড়কে ধস

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফল-কালিশুরী-বরিশাল মহাসড়কের একাংশ ধ্বসে পড়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। যে কোনো মুহুর্তে ওই সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিন আগে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের খান বাড়ির  সামনে ওই মহাসড়কের প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যরে একাংশ ধ্বসে পড়ে।  আলোকি নদীর তীরে থাকা সড়কটির ওই অংশ এর আগেও ধ্বসে পড়ে।
ধ্বস ঠেকাতে নামমাত্র পাইলিং করার পর কিছুদিন যেতে না যেতেই সড়কটি আবারও ধ্বসে পড়ে। ২০১৮-২০১৯ ইং অর্থবছরে সড়ক ও জনপথ বিভাগ বাউফল থেকে ডিসি রোড হয়ে বরিশাল পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা ব্যায়ে সড়কটির পূণনির্মাণ করে। কালিশুরী ডিগ্রী কলেজের অধ্যাপক অহিদুজ্জামান সুপন বলেন, প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে এই সড়কে। দিনে না হলেও রাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, প্রতিদিন ধ্বসে যাওয়া এলাকা অতিক্রমের সময় আতংকে গা শিউরে ওঠে। দ্রত টেকসই পাইলিং নির্মাণের দাবী জানান তিনি। সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, সড়ক ও জনপথ বিভাগের তত্তাবধানে নির্মিত এই সড়ক দিয়ে ডিসি রোড হয়ে বাকেরগঞ্জ, বরিশাল ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা হয়। এই কারণে সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। দ্রুত সড়কটি মেরামত না করা হলে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।
এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ সাংবাদিকদের বলেন, খুবই দ্রুততম সময়ের মধ্যে সড়কটি মেরামত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন