1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফল কৃষি অফিসার অনিরুদ্ধ দাসের ২ কোটি টাকা আত্মসাতের আভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফল কৃষি অফিসার অনিরুদ্ধ দাসের ২ কোটি টাকা আত্মসাতের আভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফল কৃষি অফিসার অনিরুদ্ধ দাসের ২ কোটি টাকা আত্মসাতের আভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৭৩ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফলে কৃষি অফিসার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে ২০২৩-২০২৪ আর্থবছরের কৃষি উন্নয়ন প্রকল্পের বরাদ্দের সরকারি টাকা আত্মসাতের অভিযোগ। ২০২৩-২০২৪ আর্থ বছরের কৃষি উন্নয়ন প্রকল্পের ২ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকা গত ১ বছরে কাজ না করে  ভুয়া বিল ভাউচার দিয়ে আত্মসাত করেন। গত ২০ জুন উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) আর্থ আত্মসাতের বিষয়টি অবহিত করে পটুয়াখালী জেলা প্রসাসকের কাছে প্রতিবেদন দাখিল করেন।

জানা গেছে, কৃষি উন্নয়ন প্রকল্পের কাজ না করে ভূয়া বিল ভাউচার ও ভিবিন্ন প্রকল্পের কাজ ইচ্ছে মত পরিচালনা করেছেন এবং ঠিক ভাবে কৃষি উপকরণ বিতরন করেন নি। কৃষকের ট্রেনিংএর নাস্তা, খাবার ও ভাতা ঠিক ভাবে না দিয়ে বরাদ্দের টাকা আত্মসাত করেন উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস।
গত ২২ শে এপ্রিল আউস কৃষি প্রনোদনা না দিয়ে ১ মাস পরে কৃষকের মাঝে সার বীজ বিতারন করেন। সঠিক সময়ে সার বীজ বিতারন না করায় সরকারের এই প্রকল্প কৃষকের কোন উপকারে আসেনি এবং মৌসুম পেরিয়ে গেলে প্রনোদনা দেয়া হলে তা দিয়ে কৃষকের কোন কাজে আসেনি এবং কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন।
উপজেলা নির্বাহি অফিসার প্রতিবেদনে উল্লেখ করেন, ২০২৩-২০২৪ আর্থবছরের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় সবজি ও পুস্টি বাগান স্থাপন প্রকল্প থেকে ৩৬ লক্ষ ২৪ হাজার ৩৫০ টাকা, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প থেকে ২৬ লক্ষ ৬১ হাজার ১১২ টাকা, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্প থেকে ১০ লক্ষ ৮১হাজার ৫০০ টাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলা,ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরিয়তপুর কৃষক উন্নয়ন প্রকল্প থেকে ৪০ লক্ষ ৮০ হাজার ৮০০ টাকা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ধান, গম,পাট বীজ উতপাদন সংরক্ষণ ও বিতাড়ন প্রকল্প থেকে ৩ লক্ষ ৯৭ হাজার ১০০ শত টাকা, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি  প্রকল্প থেকে ৯ লক্ষ ৩০ হাজার ৮০০ টাকা, রাজস্ব প্রকপ্ল থেকে ১৬ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা, সমনিত ব্যাবস্থপনার মাধ্যমে খামার যান্ত্রিকি করন থেকে ১ লক্ষ ৪৬ হাজার ৫০৯ টাকা, প্রগাম অন এগ্রিকালচার রুরাল ট্র্যানসফারমেন ফর নিউট্রিসন এন্টারগ্রয়েনসীপ এন্এ রেডিয়েশন ইন বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে বরাদ্দ কৃত ২৭ লক্ষ ৪৫ হাজার ৩১৮ টাকা, স্টেকহোলডার এগর্রিকালচার কমপিটিটিভনেসন প্রকল্প থেকে ২৯ লক্ষ ১০ হাজার ৪০০টাকা এবং বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৮০০ টাকা কাজ নাকরে ভূয়া বিল ভাউচার দিয়ে ২ কোটি  ৪ লক্ষ ১৫ হাজার ২৯০  টাকা আত্মসাত করেন কৃষি অফিসার অনিরুদ্ধ দাস।
এসব প্রকল্পের কোন কাজ  বাউফল দেখা যায়নি। এসব কৃষি উপকরণ, প্রশিক্খন, ভিবিন্ন প্রকার ভাতার সুবিধা  থেকে বঞ্চিত হয়েছেন  কৃষকরা।অনিরুদ্ধ দাসের  আর্থ আত্মসাতের কারনে  সরকারের কৃষি সেবায় বাউফলে অলোর মূখ দেখেনি এবং কৃষক ব্যাপক  ক্ষতি হয়েছে।
এবিষয়ে বাউফল কৃষি অফিসার অনিরুদ্ধ দাস আভিযোগ অস্বীকার করে বলেন এ আভিযোগ বীক্তীহীন ও মিথ্যা।
উপজেলা নির্বাহি অফিসার মোঃবসির গাজি বলেন আমার জানামতে কৃষি প্রপল্পের কোন কাজ হয়নি তাই অনিরুদ্ধ দাসের আর্থআত্নসাতের বিষয়টি অবহিত করে তার বিরুদ্ধে প্রযনীয়  ব্যাবস্থা গ্রহনের জন্য জেলা প্রসাশক বরাবরে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন