1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে এক মাসে তিন বাড়ি ডাকাতি, অসংখ্য চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে এক মাসে তিন বাড়ি ডাকাতি, অসংখ্য চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে এক মাসে তিন বাড়ি ডাকাতি, অসংখ্য চুরি

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৬১ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 

পটুয়াখালীর বাউফলে গত এক মাসে ৩ টি বাড়িতে ডাকাতি ও চুরি হয়েছে অসংখ্য। চলতি বছর জুলাই মাসে বাউফলে আইন শৃংখলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে।

১৬ জুলাই বাউফল থানার কাছে হাজিপাড়া সড়কে শাহাবুদ্দিন মৃধার বাড়িতে গ্রীল কেটে ডাকাতি সংর্ঘটিত হয়েছে। ৭-৮ জনের মুখোশ পরা ডাকাতরা অস্ত্রের মুখে ৬ ভড়ি স্বর্ন অলংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায় ।

১৮ ই জুলাই কালিশুরি বাজারে সাহারা মার্কেটের সামনের বিল্ডিংয়ে ৩ টি ফ্ল্যাটে লোকজন না থাকায় তালা ভেঙ্গে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে যায় ডাকাতরা।

২০ শে জুলাই কাছিপাড়া আবদুর রশিদ ডিগ্রি কলেজের সাথে ৩ তলা ভবনের ২ টি ফ্ল্যাটে ডাকাতি সংর্ঘটিত হয়। ডাকাতরা ফ্লাটের তালা ভেঙ্গে ভিতরে ডুকে প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় ।

এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিতে না পারায় শংকায় রয়েছেন বাউফলের সাধারণ জনগণ।

১৬ জুলাই শাহাবুদ্দিন মৃধার বাড়িতে ডাকাতি হয় সেই ডাকাতদের কিংবা মালামাল উদ্ধার আজ পর্যন্ত হয়নি। জুলাই মাসে ৩ টি ডাকাতি হলেও বাউফল থানা পুলিশ এখন পর্যন্ত ডাকাত দলের একজন সদস্যকেও গ্রেফতার করতে পারেনি। ডাকাতি হওয়া স্বর্ন অলংকার ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ছাড়াও প্রতিদিন চুরি হচ্ছে কোননা কোন বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে । চুরি হচ্ছে গবাদি পশু।

গত১৪ ই জুলাই চর কালাইয়া গ্রামের মোঃ জসিম উদ্দিন এর ৩ টি, মোঃআখতার প্যাদার ১ টি, কালাইয়া ইউপির ৮ নং ওয়াড সৌলা গ্রামে মোঃআফজাল খানের ১ টি, ৯ নং ওয়ার্ডের মোঃরমিজ হাওলাদারের ২টি ,মোঃমিলটন গাজীর ২ টি মোঃহারুন গাজীর ২টি ও মোঃ সুমন মুন্সির ২ টিগরু গোয়ালঘর থেকে চুরি হয়েছে ।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিচুল হক বলেন, আমরা এসব অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন