1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফল গাছ আটকে নিজের দাবী বিএনপি নেতার ছেলের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফল গাছ আটকে নিজের দাবী বিএনপি নেতার ছেলের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফল গাছ আটকে নিজের দাবী বিএনপি নেতার ছেলের

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
পটুয়াখালীর বাউফলে এক গাছ ব্যবসায়ীর তিন লক্ষ টাকার গাছ আটকে রেখে নিজের দাবী করেছেন জেলা বিএনপির সভাপতির চুন্নু মিয়ার ছেলে কবির হোসেন।  গাছগুলোর কাছে গেলে মামলা হামলারও ভয় দেখানো হয় ওই গাছ ব্যবসায়ীকে।
শনিবার উপজেলার কাছিপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। গাছ ব্যবসায়ী জানান, প্রায় ৯মাস আগে স্থানীয়  নাসিম মিয়া নামে একজনের কাছ থেকে বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ ৩ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছেন। কিছুদিন পূর্বে কিছু গাছ কেটে নিয়েছেন। সম্প্রতি অবশিষ্ট গাছগুলো কেটে নিতে গেলে বাঁধা দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি চুন্নু মিয়ার ছেলে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মনির হোসেনের ভাই কবির হোসেন। তিনি কাছিপাড়া আবদুর রশিদ মিয়া  ডিগ্রি কলেজেরও অধ্যক্ষ। ব্যবসায়ী আবদুস সালাম আরও জানান, বিগত সরকারের আমলে ২৮টি মামলার আসামী হয়েছেন তিনি। আওয়ামী লীগের সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু ও তার স্বামী কাছিপাড়া ইউপির নৌকা মার্কার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে তাদের সখ্যতা পুরানো। তাদের ঈঙ্গিতে এখন আমাকে বিএনপির লোক দ্বারা হয়রানী করা হ”েছ। তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন ‘আমি ন্যায় বিচার কি পাব না? ‘  গাছ নিতে বাঁধা দেওয়ার বিষয়ে অধ্যক্ষ কবির হোসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকদের ধমকের স্বরে বলেন, মিডিয়া আমার আত্মীয়। আবদুস সালাম  একটি খারাপ মানুষ, তার সাথে আওয়ামী ফ্যাসিস্ট লোকদের সাথে সখ্যতা রয়েছে। তাদের গাছ ক্রয় করে সে অপরাধ করেছেন।স্থানীয়ভাবে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন