
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে বিএনএফের প্রার্থী মোঃ জোবায়ের হোসেনের টেলিভিশন মার্কার পোস্টার ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৩০) নামের এক ট্রাক ড্রাইভারকে মারধর করেছে ওই প্রার্থীর ভাই ও এক সমর্থক। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় বাউফল-বগা সড়কের গোসিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা হামলাকারীদের আটক করে। এ খবর পেয়ে বাউফলের ইউএনও মো. বশির গাজী, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড ও নির্বাচনী আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে টেলিভিশন মার্কার প্রার্থীর ভাই গিয়ে তানভির ও সাইদুল নামের এক সমর্থককে আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়। জানা গেছে, কালাইয়া বন্দর থেকে ছেড়ে যাওয়া বগুড়া ট-১১২৪৭০ নম্বরের একটি কাঠবোঝাই ট্রাকে লেগে শহরের সাব রেজিস্ট্রি অফিস ও বিলবিলাস বাজারের সামনে টেলিভিশন মার্কার প্রার্থীর ঝুলন্ত পোস্টারসহ অন্য কয়েকটি প্রতিকের পোস্টার ছিড়ে যায়। এ খবর পেয়ে টেলিভিশন মার্কার প্রার্থী জুবায়ের হোসেনের ভাই তানভির ও সাইদুল নামের এক সমর্থক ওই ট্রাকটি আটক করে ড্রাইভারকে মারধর করে। এ ব্যাপারে টেলিভিশন মার্কার প্রার্থী মো. জোবায়ের হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই বা আমার কোন কর্মী ট্রাক ড্রাইভারকে মারধর করেনি।