
ঈদুল আজহার পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাবসায়ীদের নিয়ে আইন শৃংখলা সক্রান্ত মতবিনিময় সভা করেছে পটুয়াখালীর বাউফলের কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি । রবিবার( ১১মে ২০২৫) বিকেল ৪ টায় নৌ পুলিশ ফাঁড়ির নীচ তলার হল রুমে এ মতবিনিময় সভায় কালাইয়া নৌ পুলিশ ইনচার্জ মোঃ আবুবকর সিদ্দিক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ বরিশাল অঞ্চল এর পুলিশ সুপার এস এম নাজমুল হক। এসময় বক্তব্য রাখেন মোঃ আতাহার সিকদার, মোঃআলী আজম,মোঃবাদল মেম্বর, মোঃসাজাহান মাতব্বর, মোঃমিন্টু মিয়া,মোঃআজাদ,মোঃএমদাদ হোসেন প্রমূখ। #