
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিকফিল্ড এলাকায় তিনি স্থানীয় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনে তার প্রার্থিতার বিষয়টি জানান। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট পৌঁছে দেন তিনি।
বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানানো হয়, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় সামনে রেখে তিনি ভোটারদের কাছে নিজের প্রার্থিতার কথা তুলে ধরছেন।