
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫ সালের সভাপতি হিসেবে মোঃ জলিলুর রহমান (আমার দেশ), সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ জসিম উদ্দিন (মানবকণ্ঠ) নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলয়নায়তনে এই ভোট গ্রহন করা হয়।
বাউফল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এতে যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মোঃ মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)। বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত ১০ জন। তারা হলেন, সহ:সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন ( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের কণ্ঠস্বর), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি), মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), কামরুল হাসান (যায়যায় দিন)।