
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের সিকদার বাজার ও মানসুরিয়া মাদ্রাসা এলাকায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি সহ বিএনপির ২ টি অফিস ভাংচুরের ঘটনায় বিএনপির নেতা আবদুল হালিমের সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার বিকেল ৬ টা বাউফল মিডিয়া হাউসে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা আবদুল হালিম তিনি বলেন কালাইয়া ৪ নং ওয়ানডে বিএনপির আলোচনা সভা চলাকালীন সময়ে কালাইয়া জসিম উদ্দিন পন্চয়েত ও রিয়াজ পন্চয়েত বিএনপির আলোচনা সভা বন্ধ করতে বলে আলোচনা সভা বন্ধ না করায় সিকদার বাজার বিএনপির অফিসের চেয়ার টেবিল ও শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ছিরে ফেলে। একই ঘটনা মানসুরিয়া মাদ্রাসা এলাকায় অরেক টি বিএনপির অফিসে ভাংচুর করে। বিএনপির নেতা কর্মীদের মারধর করে। এরকম সন্ত্রাসী হামলার ঘটনার তিব্র প্রতিবাদ জানাই। এদের কে আইনের আওতায় আনার কার্যকারী পদক্ষেপ নিতে পুলিশ প্রসাশনকে অনুরোধ করেন। এসময়ে উপস্থিত ছিলেন কাওসার মাহমুদ, মোঃবসার, মোঃসোহরাব,মোঃমোখলেস প্রমূখ। ###