
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালী বাউফলের কালাইয়া লঞ্চ ঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন গণ সংযোগ ও পথসভা। শনিবার (১১/১০/২৫) বিকাল ৪ টায় কালাইয়া লঞ্চঘাট টার্মিনালের সামনে এই পথসভা ও জনসংযোগ করেছেন। পথসভায় বিএনপি নেতা মোঃ মুনির বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করতে বিএনপি’র ধানের শীষে প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিতি ছিলেন বিএনপি’র বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান খোকন,বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃগনি সিকদার, বাউফল উপজেলা জিয়া মঞ্চর আহবায়ক মোহাম্মদ ফিরোজ, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন তুহিন সহ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগন।