
তৌহিদ হোসেন উজ্জ্বল,বাউফল
পটুয়াখালীর বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে বাউফল বয়েজ-০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্যে দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রধান এবং প্রথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।বুধবার (১৯আগস্ট) দিনব্যাপী ডাক্তার ইতি’স কেয়ার ডেন্টাল ক্লিনিকের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
বাউফল মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীদের ডেন্টাল চিকিৎসা দেয়ার লক্ষ্য ডাক্তার ইতি’স কেয়ার ও ডেন্টাল ক্লিনিকের চীপ কনসালটেন্ট ডাঃ ফাতিমা জাহান ইতি ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের ডাঃ সাদিয়া রহমান সৃতি এর সমন্বয়ে মেডিকেল ক্যাম্পটিতে চিকিৎসা প্রদান করা হয়েছে ।#