
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
৫০ শয্যা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দোতলায়র ভর্তি রোগীদের ব্যাবহারের বাথরুম, বেসিন ও ফ্লোর নোংরা, দুর্গন্ধ ও অপরিষ্কার থাকায় সেবার মান কমে যাওয়ার কারনে পরিস্কার পরিছন্নতা কার্যক্রম শুরু করেছে পটুয়াখালীর বাউফল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (০১/০৯/২৫) সকাল ১০ টায় এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়েছে। রোগীদের সেবায় মান উন্নয়নের কথা বিবেচনা করে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ওয়াড ইনচার্জ । বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সেের ২৩ জন নার্স দিয়ে চলে রোগীদের সেবা।সরকারিভাবে ৫০ জন রোগীর বেড থাকার পরেও ২৫ জন কিংবা আরো বেশী রোগীদের সেবা করতে হয় এই নার্সদের। ১ জন আয়া ও ২ জন আউটসোর্সিং কর্মীদের দিয়ে এ পরিস্কার পরিছন্ন কার্যক্রম চালাচ্ছেন।
এ বিষয়ে নার্স ওয়াড ইনচার্জ মিনারা বলেন রোগীদের সেবার মানের কথা বিবেচনা করে নোংরা দুর্গন্ধ ফ্লোর থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ আমি গত আগস্টে প্রতিনিধি হিসেবে যোগদানের পরে এ কার্যক্রম শুরু করেছি প্রতিদিন এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম আমি করিয়ে থাকি।