1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

মহান আল্লাহ তায়ালা ও পবিত্র আল কুরআন নিয়ে অশালীন কটূক্তি করায় ভণ্ড বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার জুমাবাদ লালমোহন উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল এসে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে সমবেত হয়। পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উত্তর বাজার জামে মসজিদের খতিব মুফতি মইনুল ইসলাম ও ইদগাও মসজিদের খতিব মাওলানা ইমরান আতিক রাজিব প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরিফ নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে এতে আমাদের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে  আমরা বর্তমান সরকারের কাছে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। না হয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।  প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বাউল আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করেন উপস্থিত অংশগ্রহণকারীরা।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন