1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪৩৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামের এক শিকারিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)৷ সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার খারদার এলাকা থেকে তাকে আটক করে। আটক আ. সাত্তার সাতক্ষীরার আসাসুনি উপজেলার মৃত মনির উদ্দিন সানার ছেলে৷ এর আগেও বাগেরহাট সদর থানায় তার নামে বন্যপ্রাণী নিধন ও সংরক্ষণ আইনে মামলা রয়েছে৷

জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মরত পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট শহর থেকে একজনকে আটক করেছে৷ তার কাছ থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর ২১ কেজি হরিণের মাংস পাওয়া গেছে৷

জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত তিনি সুন্দরবনে ঢুকে অবৈধভাবে হরিণ শিকার করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করেন। আসামির বিরুদ্ধে এর আগেও বাগেরহাট সদর থানায় মামলা রয়েছে৷ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন