1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাজেট, কর সুশাসন ও জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাজেট, কর সুশাসন ও জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাজেট, কর সুশাসন ও জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ গ্লোবাল ফ্লাটফরমস এর সহায়তায় বাজেট, কর সুশাসন ও জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ে শিখন বিনিময় কর্মশালা (Learning Sharing Workshop on `Budget, Tax Governance and Gender Responsive Public Services’) অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী  ঢাকার গুনশান-১ একশনএইড বাংলাদেশ গ্লোবাল প্লাটফরমস এর কার্যলয়ে,  সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) এর নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে এ কর্মমালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্দেশ্য হলো গণতান্ত্রিক বাজেট, কর সুশাসন এবং জেন্ডার সংবেদনশীল জনসেবা বিষয়ক প্রকল্পের শিখন বিনিময়ের মাধ্যমে ভবিষ্যত কর্মপন্থা সম্পর্কে দিক নির্দেশনা অর্জন এবং নাগরিক সমাজের প্রতিনিধি, সমমনা সংগঠন ও যুব সমাজের মধ্যে কার্যকর নেটওয়ার্ক সৃষ্টি।

ভবিষ্যত কর্নধার ইয়ুথদের ‘বাজেট, কর সুশাসন এবং জেন্ডার সংবেদনশীল জনসেবা ও সামাজিক নিরীক্ষা’ বিষয়ে দক্ষতা উন্নয়নে কার্যক্রমের সাথে সম্পৃক্ত।

 এ বিষয়গুলি ইয়ুথ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্যান্য সমমনা সংগঠনের মাঝেক কিভাবে আরো ছড়িয়ে দেয়া যায়, তাদের মধ্যে সুসংহত নেটওয়ার্ক তৈরি করা যায় এসব বিষয়ের উপর উপস্থিত অতিথিবৃন্দ বিস্তর আলোচনা করেন।

 এসময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি ও গবেষক ও নির্বাহী পরিচালক, সিনার্জী ইনস্টিটিউট এর মনোয়ার মোস্তফা, এসপিইডির চেয়ারপারসন শিরীন আরা বেগম, এসপিইডির ভাইস-চেয়ারপারসন মোঃ মিজানুর রহমান।

 এসময় শিখন বিনিময় প্রবন্ধ উপস্থাপন করেন এসপিইডির নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমান। আলোচকগণ বলেন আজকের আলোচনা খুবই একটি গুরত্বপূর্ণ এবং এ বিষয়গুলি সম্পর্কে ইয়ুথদের দক্ষতা উন্নয়নে আরো জড়ালো কার্যক্রম বিশেষ করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া দরকার। কেননা ইয়ুথ-রা এক সময় সমাজের, দেশ উন্নয়নের কাজে সম্পৃক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন