1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাড়ি থেকে বের হলেন ঢাকার উদ্দেশ্যে গলায় গামছা প্যাঁচানো লাশ মিলল মসজিদে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাড়ি থেকে বের হলেন ঢাকার উদ্দেশ্যে গলায় গামছা প্যাঁচানো লাশ মিলল মসজিদে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাড়ি থেকে বের হলেন ঢাকার উদ্দেশ্যে গলায় গামছা প্যাঁচানো লাশ মিলল মসজিদে

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে মসজিদ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. আসাদুল রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কেশবপুর গ্রামের রাঢ়ী বাড়ির মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।  আসাদুল ওই গ্রামের  মজিদ রাঢ়ীর ছেলে।
স্থানীয়  ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা যাওয়ার কথা বলে আসাদুল রাঢ়ী তার ভাই বাবুল রাঢ়ীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।  সারাদিনে  তিনি আর বাড়ি ফিরেননি। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির সামনের  মজসিদে ঢুকেন। তখন মসজিদের ইমাম জিজ্ঞাসা করলে তিনি (আসদুল)  জানান নামাজ পড়ে চলে যাব। কিছু সময় পর ইমাম  বাড়িতে চলে যান। ভোর রাতে  আসাদুলের চাচাতো ভাই  দুলাল রাঢ়ী  ফজরের আযান দিতে মসজিদে আসলে তাকে (আসাদুল) মসজিদের ব্যবহৃত গামছা  গলায় প্যাঁচানো মৃত্যু অবস্থায় বসা দেখে চিৎকার করেন।  বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আসাদুলের ভাই বাবুল রাঢ়ী জানান,‘ আমার ভাইর স্ত্রী সন্তান তার সাথে থাকে না। তারা ঢাকাতে থাকে।  প্রায় ১ বছর ধরে আসাদুল  বাড়িতে থাকছেন। গতকাল ঢাকা যাবেন বলে বাড়ি থেকে বের হয় সে। সকালে তার লাশ মসজিদে যাওয়া যায়। আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে তা বলতে পারছি না।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের  সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সঠিক কারণ জানার জন্য পুলিশের তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন