1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা দূষ্কৃতকারীদের আসামি করে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত মোঃ মোস্তাফিজুর রহমান। জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহন এবং ধানমন্ডি ৩২ এ গুমের আস্তানা ধ্বংসে জনগনের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিত ভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেন।
উল্লেখ্য মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে অক্ষত অবস্থায় কোনমতে প্রাণে বেঁচে গেছেন। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে নুরুজ্জামান কাফির বসতঘর পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার, ক্ষতিপুরণ ও নিরাপত্তা চেয়ে অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের মাধ্যমে বুধবার রাতে এই আবেদন করা হয়েছে।
কাফি তার আবেদনে উল্লেখ করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে ফ্রন্টলাইনে থেকে আন্দোলনকে তরান্বিত করেছেন। সর্বশেষ ধানমন্ডি ৩২ এ স্বৈরশাসকের গুমের আস্তানা ধ্বংসে জনগণের সাথে অংশ নিয়েছেন। যার কারণে স্বৈরশাসকের সহযোগিদের টার্গেটে পরিণত হন। যার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুই টায় অজ্ঞাত স্বৈরাচারের সহযোগিরা ওত পেতে তার বসতঘর, রান্নাঘর, গরুর ঘরসহ আশপাশের সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে তার পরিবারের এমন সর্বনাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কাফি আরো উল্লেখ করেছেন, আমার ঘরের মধ্যে থাকা চার মাস বয়সী বাচ্চা, চার বছর বয়সী ভতিজা, মা-বাবা, ভাই-ভাবি ছিল। সকলকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা রশি দিয়ে বেধে ঘরের চারদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সবাই কোনমতে দরজা ভেঙে প্রাণে বেচে যান। কিন্তু ঘরসহ সকল জিনিসপত্র, কাগজপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।
কাফি প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে বলেন, আজ আমার বাড়ি পোড়ানো হয়েছে। কালকে আপনার বাড়ি যে পোড়ানো হবে না তার কোন গ্যারান্টি নাই। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধশীল হয়ে বলছি এ ঘটনার সাথে সম্পৃক্তদের আইনশৃঙ্খলাবাহিনী খুঁজে বের করতে সক্ষম হবেন। সেই সাথে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ জনগণের এবং ধানমন্ডি ৩২ এ যেসব বিপ্লবী জনতা ছিল তাদের নিরাপত্তা একান্ত প্রয়োজন।
সবশেষ কাফি এসব দাবি আগামি ৭দিনে পুরণের জন্য আল্টিমেটাম দিয়ে বলেছেন, এর মধ্যে দোষীদের ধরা না হয় কিংবা তার পুড়ে যাওয়া ঘর পুনর্গঠন না করা হয় তাইলে তিনি একা রাজপথে দাঁড়াবেন। একাই লড়ে যাবেন। প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দিবেন। এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, তিনি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে নুরুজ্জামান কাফির আবেদনটি ফরোয়ার্ডিং দিয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পৌছানোর কাজ শুরু করেছেন। বর্তমানে কাফির বাড়িতে সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা করেছেন নুরুজ্জামান কাফি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন