1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাবার স্বপ্ন পুরণ করতে হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে কুয়াকাটায় যুবক রনি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাবার স্বপ্ন পুরণ করতে হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে কুয়াকাটায় যুবক রনি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাবার স্বপ্ন পুরণ করতে হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে কুয়াকাটায় যুবক রনি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে বাড়িতে পৌছে বাবার স্বপ্ন পুরণ করলেন কুয়াকাটার যুবক তৌফিকুল ইসলাম রনি। শনিবার বেলা দুইটায় তৌফিকুল ইসলাম নববধূকে নিয়ে কুয়াকাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বাড়ির কাছেই হেলিকপ্টারযোগে নামলেন। আর অ্যান্ড আর এভিয়েশনের একটি হেলিকপ্টারে নব দম্পতি কুয়াকাটায় পৌছান। বর তৌফিকুল ইসলাম ও নববধূ নিলিমা আরফিন নৌমি ডাক্তারি বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। এখন উভয় ইন্টার্ণশিপ করছেন। কুয়াকাটায় মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন এ নবদম্পতি ।
কুয়াকাটার আবাসিক হোটেল রণির মালিক মানিক মিয়ার ছেলে তৌফিকুল ইসলাম রনি জানান, তার বাবার শখ ছিল ছেলে ডাক্তার হবে। ছেলে বউ ডাক্তার হবে। এসব স্বপ্নের পাশাপাশি হেলিকপ্টারে বউ বাড়িতে নিয়ে আসবেন। এসব স্বপ্ন্ পুরণেই তার এমন উদ্যোগ। এসময় স্থানীয় লোকজনসহ স্বজনরা নবদম্পতিকে বরণ করতে ভিড় করেন।
জানা গেছে, শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের মেয়ে নিলিমা আরফিনের সঙ্গে শুক্রবার তৌফিকুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। নবদম্পতি একটি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে লেখাপড়া সম্পন্ন করেছেন। হেলিকপ্টার ভাড়া বাবদ এক লাখ আশি হাজার টাকা ব্যয় হওয়ার কথা জানালেন তারা।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন