1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে মাইমুনা নামে ১৫ বছরের এক কিশোরী। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত মাইমুনা উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ফয়েজউল্যাহর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় কিশোরী মাইমুনাকে রাগারাগি করেছিলেন তার বাবা-মা; এমনটাই দাবি করেছেন ওই কিশোরীর স্বজনরা। তবে অন্যভাবে আমরা জানতে পেরেছি প্রেম ঘটিত কারণে মাইমুনার বাবা-মা তাকে রাগারাগি করেছেন। যার জন্যই শনিবার সকালে অভিমান করে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মাইমুনা আত্মহত্যার চেষ্টা করে। গ্যাস ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পর মাইমুনাকে বমি করতে দেখে তার মাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় কিশোরী মাইমুনা। তবে কী কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন