1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
“বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ” সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে পবিপ্রবি প্রশাসন'' - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news “বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ” সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে পবিপ্রবি প্রশাসন'' - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

“বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ” সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে পবিপ্রবি প্রশাসন”

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

 

“বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ” শিরোনামে ৮ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” হিসেবে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, উক্ত সংবাদে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর, অসত্য এবং প্রকৃত ঘটনার সম্পূর্ণ অপপ্রচার। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম, প্রশাসনিক ধারা ও দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে ভুল ধারণা সৃষ্টির অপচেষ্টা পরিলক্ষিত হয়।

প্রতিবাদপত্রে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সাবেক পরিচালক প্রফেসর ড. মো. জিল্লুর রহমান তার ক্যান্সার এর উন্নত চিকিৎসার জন্য গত ৮ মে ২০২৫ ইং তারিখে ছুটিতে গিয়ে থাইল্যান্ডে গমন করেন। তার অনুপস্থিতিতে তখনই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত ০৮.০৫.২০২৫ইং তারিখের স্বারক নং- (পবিপ্রবি প্রশা-৩৮৯/ব ১৯৯/০৭/৯৭৩), এর অফিস আদেশে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইকোনমিক্স ও সোশিয়লজি বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারকে অস্থায়ীভাবে ছাত্র পরামর্শ ও নির্দেশনার দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর পদটি শূন্য হলে সিনিয়র প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার-কে এক অফিস আদেশের মাধ্যমে ২ বছরের জন্য উক্ত দায়িত্ব অর্পন করা হয়।

প্রতিবাদপত্রে বলা হয়, প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার একজন সৎ, আদর্শবান, শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করে আসছেন। তার মার্জিত আচরণ, নম্রতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি শিক্ষক ও শিক্ষার্থী মহলে জনপ্রিয়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনসহ গত দেড় দশকের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি বিগত ফ্যাসিস্ট আমলে নির্যাতনের শিকার এবং সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন.

প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকের দায়িত্ব সাধারণত সিনিয়র প্রফেসরগনই পালন করে থাকেন। অথচ প্রতিবাদিত সংবাদে উল্লেখিত ড. এবিএম সাইফুল ইসলাম সম্প্রতি এ্যাসোসিয়েট হয়েছেন । এবং তার প্রফেসর পদে উন্নিত হবার জন্য আরো সময়ের প্রয়োজন। এমন প্রেক্ষাপটে তাকে দায়িত্ব না দেওয়ার বিষয়টি অস্বাভাবিক বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং একান্তই নিয়মতান্ত্রিক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সমাজ, প্রশাসনিক কাঠামো এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় এবং ভবিষ্যতে এ ধরনের অপসংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সাংবাদিকতার ন্যূনতম নৈতিক মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন