1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপির উদ্যোগে চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপির উদ্যোগে চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপির উদ্যোগে চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাহিদ দুলাল, লালমোহন 
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 
ভোলার লালমোহনে ৭নং পশ্চিম চরউমেদ  ইউনিয়ন ও ১০ নং মোতাহার নগর ইউনিয়ন  বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের মাঠে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুস্থতার সঙ্গে দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদ মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা মাতাব্বর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, শ্রমিকদল সদস্য সচিব ফরহাদ রেজা সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন