1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপির নামে কেউ অন্যায় করলে ছাড় দেয়া হবে না : নুরুল ইসলাম নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপির নামে কেউ অন্যায় করলে ছাড় দেয়া হবে না : নুরুল ইসলাম নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপির নামে কেউ অন্যায় করলে ছাড় দেয়া হবে না : নুরুল ইসলাম নয়ন

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম নয়ন বলেছেন, শুধু আলআমিন নয় চরফ্যাশন-মনপুরাসহ সারাদেশে যারা আলআমিনের মতো অন্যায় কাজে জড়িয়ে পড়বে তাদের ছাড় দেয়া হবে না। আমাদের কাজ হচ্ছে দল থেকে বহিষ্কার করা। তারপর প্রশাসনের কাজ হচ্ছে তাকে শাস্তির আওতায় আনা। এবং আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সর্বশেষ অপরাধীর বিচার নিশ্চিত করা।রবিবার (৬ এপ্রিল) রাত  ৯ টার দিকে উপজেলার আবুবকর পুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে নিহত মাসুদের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানের পর এসব কথা বলেছেন তিনি।
নুরুল ইসলাম নয়ন বলেন,আমরা চাই আগামীদিনে কেউ যেন আলআমিনের মতো এমন জঘন্য কাজ আর যেন করতে না পরে। আলআমীন আমাদের সংগঠনের একজন কর্মী ছিলো, আমরা অস্বীকার করবো না। যতোক্ষণ পর্যন্ত সে অন্যায় করেনি। সে আমাদের নেতা ছিলো। যখন সে অন্যায় করেছে সে আমাদের দলের কেউ না। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আলআমিনের মতো ভবিষ্যতে কেউ যদি চরফ্যাশন ও মনপুরায় অন্যায় কাজে জড়িয়ে পড়ে আমরা তাকে ছাড় দেবো না।এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য বেল্লাল উদ্দিন টিপু, চরফ্যাশন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি কয়ছার আহাম্মেদ কমল, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শায়েরুল ইসলাম সোহেল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম ভুট্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন