1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপি'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপি'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

 

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের ছবি অবমাননা, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচার-প্রচারণার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৬ জুলাই বিকাল বেলা  বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জয়ার হাট বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নেজামল হক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনউদ্দিন কাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম। এছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি দানের চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাসেম মেম্বার, যুগ্ম সম্পাদক আনোয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মুসা, ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুল্লাহ হাজী, সাধারণ সম্পাদক ফজলু আখন, যুগ্ম সম্পাদক সবুজ বরদার, ছাত্রদলের ইউনিয়ন সভাপতি আমজাদ এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম মুন্সী।

সমাবেশে ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন