1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে- মেজর হাফিজ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। প্রত্যন্ত অঞ্চলের খেলার মাঠগুলোকে সুন্দর গ্যালারী করে দৃষ্টিনন্দন মাঠে রুপান্তরিত করা হবে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ভোলার লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করেন চরফ্যাশন উপজেলার সূর্য সৈনিক স্পোটিং ক্লাব বনাম রমাগঞ্জ ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রমাগঞ্জ ফুটবল একাদশ ৫ এবং চরফ্যাশন সূর্য সৈনিক স্পোটিং ক্লাব ৪ গোল দিতে সক্ষম হয়। ফলে রমাগঞ্জ ফুটবল একাদশ ১ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে। খেলা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মেজর হাফিজ। খেলাটি আয়োজন করেন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। ফাইনাল খেলায় প্রধান রেফারী হিসেবে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান, বিএনপির ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার আহবায়ক ও খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন