
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করছেন দুই পক্ষের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নে রাজনৈতিক প্রভাব বিস্তার ও আধিপত্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উভয় পক্ষ পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও বক্তব্য দেয়।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা নিজেদের পক্ষের অবস্থান তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগ-পাল্টা অভিযোগের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা না হলে এ উত্তেজনা আরও বাড়তে পারে।