1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপি নের্তৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপি নের্তৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপি নের্তৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

সাম্প্রতিক হত্যাকাণ্ডসমূহের পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করা ও দেশকে অস্থিতিশীল করার ঘৃন্য মানসে অপশক্তির অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রমের প্রতিবাদে ইউনির্ভাসিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ পবিপ্রবির উদ্যোগে পবিপ্রবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভিসি ড. এস.এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম সাইফুল ইসলাম, জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, সাধারন সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার, পবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জনি, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের মোঃ মাহাবুব হোসেন প্রমুখ। প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল। একটি চক্র এ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি সকল অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। রেজিস্ট্রার প্রফেসর ড.মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ সকল নের্তৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং একের দোষ অন্যের উপর না চাপিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। সভাপতির বক্তব্যে ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় প্রকৃত ঘটনাকে আড়াল করে একটি গুপ্ত সংগঠন জুলাই বিপ্লবের কুশীলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উক্ত সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা অব্যাহত রাখছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন