1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপি রাজপথের দল, নির্বাচন দিতে বাধ্য করা হবে- নুরুল ইমলাম নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপি রাজপথের দল, নির্বাচন দিতে বাধ্য করা হবে- নুরুল ইমলাম নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপি রাজপথের দল, নির্বাচন দিতে বাধ্য করা হবে- নুরুল ইমলাম নয়ন

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২০৮ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
বাংলাদেশের মানুষ বহু বছর পরে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে উৎসবের মধ্য দিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। কিন্তু  অন্তবর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। অথচ গনতন্ত্র উন্নয়ন সংস্কার নির্বাচন ন্যায় ‍বিচার কোনোটি আরেকটি পরিপন্থী নয় । বিএনপি রাজপথের দল, নির্বাচন নিয়ে কেহ ষড়যন্ত্র করা হলে আমার নির্বাচন দিতে বাধ্য করবো ।
সোমবার দুপুর ২ টায় ভোলার মনপুরায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে জনতা বাজার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এই সময় মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজ পালোয়ানের সভাপতিত্বে জনতা বাজার পথসভায় প্রধান অতিথি যুবদল সম্পাদক নয়ন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয়, প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা যারা সংগঠন বিরোধী কর্মকান্ড করেছে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
পরে তিনি, সদ্য মৃত্যুবরণ করা মনপুরা উপজেলা যুবদল নেতা মোঃ ছালাউদ্দিন মাষ্টার ও রামনেওয়াজ মৎস্যঘাট এলাকায় বেড়ীবাঁধের বালুর স্তুপে চাপা পড়ে নিহত শিশু ওমরের কবর জিয়ারত সহ পরিবারে হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা.কামাল উদ্দিন  ,সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার,  উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ,সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরামুল কবির,সদস্য সচিব শহিদুল ইসলাম শাহিনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন