1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির সাথে কোন সম্পর্ক নেই দাবী বিএনপির - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির সাথে কোন সম্পর্ক নেই দাবী বিএনপির - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির সাথে কোন সম্পর্ক নেই দাবী বিএনপির

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ধানখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রে চুরির সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নাই এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধানখালীর ফুলতলী বাজার বিএনপি’র অফিস কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার বলেন, গত ১৪ জানুয়ারী ২০২৫ তারিখে বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বিদ্যুৎ প্লান্টে চুরি শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ আমরা দেখতে পাই চুরির সাথে যারা জড়িত তাদের অনেককেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এ চুরির সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নাই। ষড়যন্ত্রমূলক বিএনপি’র কিছু অঙ্গ সংগঠনের নাম দিয়ে মামলা করার ষড়যন্ত্রে কিছু লোক লিপ্ত রয়েছে। আমরা অত্যন্ত আস্থার সাথে বলছি, যদি বিএনপি’র কোন লোক জড়িত থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলাম। তিনি আরো বলেন, বিষয়টি একটি কুচক্রি মহল বিএনপি’র ভাব মূর্তি ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং এ ঘটনার সাথে আমাদের দলের কোন নেতা কর্মীর সম্পৃক্ততা নাই। মিথ্যা ভিত্তিহীন সংবাদের জোড় প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলায় যে সকল নেতা কর্মীর নাম জড়িয়ে হয়রানীমূলক মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবী জানান তিনি। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন