1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিদ্যুৎ থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করেছে শেখ হাসিনা পরিবার- এবিএম মোশাররফ হোসেন। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিদ্যুৎ থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করেছে শেখ হাসিনা পরিবার- এবিএম মোশাররফ হোসেন। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিদ্যুৎ থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করেছে শেখ হাসিনা পরিবার- এবিএম মোশাররফ হোসেন।

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পাবনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা, শেখ রেহেনা,সজিব ওয়াজেদ জয় ও ববি মিলে ৫৮ হাজার কোটি টাকা চুরি করেছে শেখ হাসিনা পরিবার। চুরি করা ৫৮ হাজার কোটি টাকা দিয়ে ৩ টি পদ্মা সেতু করা যেত। খালেদা জিয়ার আমলে যখন পদ্মা সেতু করার পরিকল্পনা গ্রহন করা হয়েছিল তখন নির্মান ব্যায় ধরা হয়েছিল ১০হাজার ৫ শত কোটি টাকা কিন্তু সেই পদ্মা সেতুই নির্মাণ করা হয়েছে ৩২ হাজার কোটি টাকায়। হাজার হাজার কোটি টাকা চুরি করেছে এই পদ্মা সেতু থেকে।  বুধবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের মাঠে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

২০১৮ সালের নির্বাচনে শেখ হাসিনা বলেছিল আমাকে ভোট দিলে ১০ টাকায় চাল খাওয়াবো কিন্তু এখন ৭০ টাকা কেজি দরে চাল খাচ্ছি।  যিনি কথা দিয়ে কথা রাখেনা তিনি মোনাফেক। তিনি বিনামূল্যে সার দেওয়ার কথা ছিল তাতো পেলোইনা উল্টো ১৪শত টাকা দিয়ে ক্রয় করতে হয়।

 

তিনি আরো বলেন,আওয়ামীলীগ নেতার কানাডায় বেগম পাড়া বানিয়েছে।দীর্ঘ ১৬টি বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগের আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। কিন্তু ২০১৪ সালে অটো পাশ ১৫১টি আসন, ২০১৮ সালে শেখ হাসিনার আমলে রাতের ভোট এবং ২০২৪ সালে আওয়ামী লীগ এ এবং বি(স্বতন্ত্র) নাম দিয়ে তামাসার নির্বাচন করা হয়েছে। তারেক রহমান বলেছেন আমাকে ভোট দেওয়া দরকার নাই, আমি চাই বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে এবং যে আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন বাংলাদেশ হবে। ব্যাংকগুলো আজ ফতুর হয়েছে।

 

আওয়ামীলীগের সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে ২৫৫ টা বাড়ি পাওয়া গেছে। এস আলম গ্রুপ দেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। অন্যায়ের কারনে ৫০০ বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে কোন নেত্রী পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রীকে অন্যায় ভাবে দীর্ঘদিন কারাগারে রাখার পরও পালিয়ে যায়নি। তাই সবাইকে দেশ থেকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

 

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি মোঃ কামরুজ্জামান শহিদ মাতুব্বরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খন্দকার, নীলগঞ্জ ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাড. আবুল হোসেন, সহ সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জন্ট মোঃ সামসুল হক প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ইভান মাতুব্বর ও উপজেলা ছাত্রদলের ১নং সদস্য জহিরুল ইসলাম মুন্সী।

এ সময় ইউনিয়ন বিএনপির হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পরিষদের  মাঠ জনসমুদ্রে পরিনত হয়। নানা স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে উঠে সভাস্থল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন