1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার কে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব পটুয়াখালীর সদস্যরা সোমবার বিকালে শামীমকে গ্রেপ্তার করে। সোমবার শেষ বিকালে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। ধানখালী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
গত ১২ জানুয়ারি বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি সোহেল মোল্লা। মামলায় বলা হয়েছে এ চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন