1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমোহনে জাতীয় সমবায় দিবস পালিত

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন
  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩২৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্যেকে সামনে রেখে ভোলার লালমোহনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রাম সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলেন। এজন্য তিনি গ্রামে গ্রামে বহুমূখী কো-অপারেটিভ গড়ার আহবান জানিয়েছিলেন।
এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বঙ্গবন্ধুর স্বপ্নের সমবায় বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে সমবায় দুগ্ধ প্রকল্প নামে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহেমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ৫১তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন