1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরের বাবা নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরের বাবা নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরের বাবা নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৭২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বরের বাবা নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় কনের বাবা ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, আনারুল ইসলাম জলঢাকা পৌর এলাকার বাসন্দিা। তিনি কনের বাবা। স্থানীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি।

নিহত নুর মোহাম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা। তিনি বরের বাবা।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে শুক্রবার (৩ মার্চ) রাতে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে আলীর বিয়ে সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর কনে নিয়ে চলে যান বর আলী। বিয়েতে কনে বাড়িতে বরপক্ষের প্রায় ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় ২৫০ জন অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম হওয়া নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কনেপক্ষের লোকজনের মারধরে গুরুতর অসুস্থ হয়ে হয়ে পড়েন বরের বাবা। এ সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। পরে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে বরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। ইতোমধ্যে কনের বাবাসহ দুজনকে আটক করেছি।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন