1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিশিষ্ট খেলোয়াড় শহীদ মুকুল, আলামিন ও নসু এর স্মরণে দোয়া ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিশিষ্ট খেলোয়াড় শহীদ মুকুল, আলামিন ও নসু এর স্মরণে দোয়া ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশিষ্ট খেলোয়াড় শহীদ মুকুল, আলামিন ও নসু এর স্মরণে দোয়া ও আলোচনা সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে বিশিষ্ট খেলোয়াড় শহীদ মুকুল, কলেজ ছাত্রদলের নেতা শহীদ আলামিন ও শহীদ নসু এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি’র উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার সকালে (১০ সেপ্টম্বর) লালমোহন উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা, পৌরসভা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভা বিএনপি’র সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহিন পাটওয়ারী। পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহিন, পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ খান জুলহাসসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।
আলোচনা সভায় আলোচকগণ শহীদদের আত্মত্যাগ ও আদর্শ নিয়ে স্মৃতি চারন করে বলেন, ২০০১ সালের ১০ সেপ্টম্বর লালমোহন মোল্লা জামে মসজিদে পুলিশ জুতা নিয়ে প্রবেশ করলে, পুলিশকে মসজিদের পবিত্রতা রক্ষায় জুতা নিয়ে প্রবেশে বাঁধা প্রদান করায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয় মুকুল, আলামিন এবং নসু।
 শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর পূর্বে সকাল সাড়ে ৯টায় শহীদ মুকুল, আলামিন ও নসু এর কবর জিয়ারত করেন লালমোহন উপজেলা বিএনপি এর নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন