1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন এমপি মুকুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন এমপি মুকুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন এমপি মুকুল

এম এ অন্তর হাওলাদার 
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তুর স্থাপন ও শুভ উদ্বোধন করেন আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
 ১৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ ঘটিকায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি দিন ইসলাম রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আলী আজম মুকুল তিনি বলেন, আমি অজপাড়া থেকে বেড়ে উঠেছি। আমি অনেক কষ্ট করে কাঁদা মাটি পেরিয়ে স্কুলে যেতাম। তাই জানি একজন ছাত্র ছাত্রী অনেক কষ্ট করে কাঁদা মাটি পেরিয়ে স্কুল কলেজে পড়াশোনা করে। কালের ক্রমান্বয়ে এখন আমরা অনেক আধুনিক। আপনাদের এলাকায় এই স্কুল এন্ড কলেজের আশে পাশে হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে ভবিষৎতে উপকৃত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মানে কার্যকরী ভূমিকা রাখবে।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক দিন ইসলাম রুবেল বলেন, আমার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সকলের সহযোগিতায় কাচিয়া ইউনিয়নের অবহেলিত কোমলমতী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই প্রতিষ্ঠান আজ প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি কাচিয়া ইউনিয়নের জন্য উক্ত প্রতিষ্ঠানটি আর্শিবাদ স্বরুপ। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক এর নামে নাম করন করা হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাচিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রব কাজী, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ আলী হিরা,  কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের ( উঃ)  সভাপতি পিকুরুল ইসলাম বাহার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক,
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্লাহ মিয়া, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন