1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বৃষ্টিতে কদর বাড়ে লালমোহনের ছাতার কারিগরদের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বৃষ্টিতে কদর বাড়ে লালমোহনের ছাতার কারিগরদের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বৃষ্টিতে কদর বাড়ে লালমোহনের ছাতার কারিগরদের

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৯২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

আষাঢ় শ্রাবণ মাস বর্ষা ঋতু । এই দুই মাস বৃষ্টি হওয়ার কথা থাকলেও আষাঢ় মাসে তেমন একটা বৃষ্টি ছিল না এ বছর। শ্রাবণ মাস শেষ হওয়ার পথে। শ্রাবণ মাসের শুরুর দিকে তেমন একটা বৃষ্টি না হলেও শেষ দিকে একটানা বৃষ্টি মানুষের ভোগান্তি বেড়েছে। বর্ষায় বাইরে বের হতে হলে মানুষের সবচেয়ে জরুরী প্রয়োজন ছাতা। ছাতা এমন একটি জরুরী পন্য যা শুধু বর্ষা ঋতুতেই নয় সারা বছরেই মানুষ এটি ব্যবহার করে নিজ প্রয়োজনে। এই ছাতা ব্যবহার করার পর যখন ভাঙে বা নষ্ট হয় তখনই মেরামতের জন্য প্রয়োজন ছাতার কারিগরদের।

ভোলার লালমোহনে আগে ছাতার কোনো কারিগর ছিল না। দেশের বিভিন্ন এলাকা থেকে ছাতা মেরামত করতে লালমোহনে আসতেন ছাতার কারিগররা।জৈষ্ঠ্য মাসের শেষদিকে এসে আশ্বিন মাসের শেষ দিকে চলে যেতেন তারা।বেশিরভাগ বিক্রমপুর আর ফরিদপুর থেকে এসে তারা রাস্তার পাশে ফুটপাতে বসে ছাতা মেরামত করতেন।তখনকার অনেকে না গিয়ে লালমোহনে স্থায়ী নিবাস গড়েছেন। পর্যায়ক্রমে ও বংশ পরম্পরায় তারা রাস্তার ফুটপাতে বসে ভাঙা ছাতা মেরামত করতেন। সারা বছর ছাতার কারিগরদের কদর না থাকলেও বর্ষায় তাদের চাঁহিদা থাকে বেশ।বর্ষা এলেই বাড়ে তাদের কদর।

গত একসপ্তাহে টানা বৃষ্টির কারণে ভোলার লালমোহনের ছাতা কারিগররা ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার সকালে লালমোহন বাজারের মুক্তিযোদ্ধা এ্যাভিনিউ রোডের পূর্ব পাশের ফুটপাতে ছাতা মেরামতে ব্যস্ত ছিলেন নাজিউর রহমান (৭০)। দীর্ঘ ৬০ বছর ধরে তিনি ছাতা মেরামতের সাথে যুক্ত।  কাজের ফাঁকে তার সাথে কথা বললে তিনি জানান, এখন বৃষ্টির কারণে কাজের একটু চাপ বেশি। বৃষ্টির সময় ছাতা মেরামতের কাজ বেশি হয়। তবে অন্য সময় তেমন একটা কাজ থাকে না। লালমোহন চৌরাস্তার মোড়ের পাশে বসা ছাতা কারিগর মোঃ মনির (৫০) বলেন, এখন কিছু কাজ আছে। তবে অন্য সময় বসেই থাকতে হয়। লালমোহনের আরেক ছাতা কারিগর গাজীউর রহমান (৪৮) বলেন, বৃষ্টি হলে ছাতা মেরামতের মোটামুটি কাজকর্ম হয়। তবে বছরের অন্য দিনগুলোতে সেরকম কাজ হয় না।

সকল ছাতার কারিগরদের দাবী আমরা রাস্তার পাশে ফুটপাতে বসে কাজ করি। আমাদের নির্দিষ্ট কোন স্থান নেই। লালমোহন পৌরসভা থেকে আমাদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিলে আমাদের জন্য ভালো হতো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন