1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব, দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব, দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব, দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি॥
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজকে  রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব দুমকির হলরুমে সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ শোক সভা হয়। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জসিমউদ্দীন সুমন ও হারুন অর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি হারুন অর রশিদ ও মো. জসিমউদ্দীন সুমন এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনকণ্ঠ প্রতিনিধি শহিদুল ইসলাম মৃধা, আজকের বার্তা প্রতিনিধি আমির হোসেন, আমার দেশ প্রতিনিধি মো. কামাল হোসেন, আমার সংবাদ প্রতিনিধি জসিমউদ্দীন, ভোরের পাতা প্রতিনিধি বাহাদুর হোসেন, আনন্দ টিভির মিজানুর রহমান, আমাদের সময় প্রতিনিধি সুমন মৃধা, মানবকণ্ঠ প্রতিনিধি আতিকুল ইসলাম, কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।
শোক সভা শেষে দুমকি সাতানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইমদাদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন