1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কর্মসূচি পালন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কর্মসূচি পালন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কর্মসূচি পালন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা, গান, কবিতা পাঠের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ দেশ মাতৃকার সন্তানদের স্মরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন।

এ অনুষ্ঠানের শুরুতে বাংলা বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন। পবিত্র গীতা পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক পরিতোষ চন্দ্র রায়, পবিত্র ত্রিপিটক পাঠ করেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মেরি সান।

বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবু ইউসুফ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন।

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ‘ঝড়ের খেয়া’ কবিতা থেকে আবৃত্তি করে শোনান। এ ছাড়া সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাসেল সিকদার বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন।

পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সবুর খান এবং বাংলা বিভাগের প্রভাষক শ্যামল চন্দ্র মিত্র সুললিত কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন