1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বৈষম্য বিরোধী ছাত্র সমাজ স্বৈরাচারী আওয়ামীলীগকে উচিত শিক্ষা দিয়েছে - মেজর অবঃ হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বৈষম্য বিরোধী ছাত্র সমাজ স্বৈরাচারী আওয়ামীলীগকে উচিত শিক্ষা দিয়েছে - মেজর অবঃ হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈষম্য বিরোধী ছাত্র সমাজ স্বৈরাচারী আওয়ামীলীগকে উচিত শিক্ষা দিয়েছে – মেজর অবঃ হাফিজ

জাহিদ দুলাল , লালমোহন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল , লালমোহন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মহান রাব্বুল আলামিন স্বৈরাচারি আওয়ামীলীগ কে বিতারিত করেছে। ইয়েমেনের শাসক আবরাহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবিরা ও মা-বোনেরা রাস্তায় নেমে স্বৈরাচারী আওয়ামীলীগকে কে উচিত শিক্ষা দিয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান, এদেশের দুই দইটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। একটা ১৯৭১ সালে এবং এবং মহান আগস্ট বিপ্লবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের অর্থ-সম্পদ লুণ্ঠনকারী ও বিদেশে সেকেন্ড হোমের মালিকদের বিচার দাবি করেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও স্বৈরাচারী হাসিনা সরকারের গুম-খুনের প্রতিবাদে পৌর শহরের চৌরাস্তায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান বলেন তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনা করে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভেবেছিলেন স্টিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বর কে স্তব্ধ করে দিবেন। আজ কোথায় আওয়ামী লীগ? মহান আল্লাহ কাউকে ছাড় দেন না।

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন