1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনের গঙ্গাপুর চর থেকে মাটি কাটার অপরাধে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনের গঙ্গাপুর চর থেকে মাটি কাটার অপরাধে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনের গঙ্গাপুর চর থেকে মাটি কাটার অপরাধে জরিমানা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেতুলিয়া নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় শনিবার তেতুলিয়া নদীর চরে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। এসময় সাকিব (২৩) ও ইদ্রিস (২৪) নামক দুই যুবককে আটক করা হয়। আটক সাকিব লালমোহন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ছিদ্দিক মাঝির ছেলে ও ইদ্রিস বোরহানউদ্দিন পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।
আটককৃতদেরকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১লাখ টাকা করে দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য না হওয়ায় তাদের দুইজনকেই ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ ও বাংলাদেশ নৌ বাহিনী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন