1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪২৯ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার জামে কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় জুতার গোডাউনে ১লা আগস্ট রোজ মঙ্গলবার দিবাগত রাত ১২.৩০ মিনিটের সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো মসজিদের দ্বিতীয় তলায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ফায়ার সার্ভিস এর কর্মিরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের ২ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

জসিম সু স্টোরের মালিক মোঃ জসিম জানায়, অগ্নিকান্ডে আমার গোডাউনের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আমি বিভিন্ন স্থান থেকে ঋণ করে ব্যবসা করি। জনতা ব্যাংক লিঃ বোরহানগঞ্জ বাজার শাখা থেকে ১৫ লক্ষ,ব্র্যাক ব্যাংক থেকে ১৫ লক্ষ,পদক্ষেপ থেকে ১০ লক্ষ,বিআরডিপি থেকে ৫ লক্ষ ও ঢাকার জুতার মালিকদের থেকে বেশ কিছু টাকা দেনা আছি। আমাকে আগুণে পুড়ে নিঃস্ব করে দিয়েছে। কি দিয়ে যে ব্যবসা করব এই বলে সে জ্ঞান হারিয়ে ফেলে।

মসজিদের দায়িত্বশীল আব্দুল মমিন জানান, অগ্নিকান্ডে মসজিদের দ্বিতীয় তলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের উৎস সম্পর্কে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কেউ কোন সঠিক তথ্য নিশ্চিত করতে পারে নাই। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উক্ত আগুণের সুত্রপাতের মত ঘটনা হতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন