1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে অবৈধ টোল আদায় ও যানজট রোধে অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে অবৈধ টোল আদায় ও যানজট রোধে অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে অবৈধ টোল আদায় ও যানজট রোধে অভিযান

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

 

ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকায় অবৈধভাবে টোল আদায়, যানজট সৃষ্টি এবং ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । অনিয়মের অভিযোগে  তিনজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার ১৭ আগস্ট সকালে বোরহানউদ্দিন পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

অভিযানে জানা যায়, পৌরসভার ইজারা ছাড়াই কিছু ব্যক্তি অটো ও সিএনজি থেকে ‘সিরিয়াল’ এর নামে টাকা আদায় করছিল। প্রশাসন সরেজমিনে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে এবং জড়িতদের সতর্ক করে।

পরে বাজার এলাকায় যানজট নিরসনে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় যত্রতত্র পার্কিং, ফুটপাত ও রাস্তা দখল করে রাখা ভ্রাম্যমাণ দোকানদারদের সতর্ক করা হয়।

হাসপাতাল এলাকার সামনে ডায়াগনস্টিক সেন্টার ও দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইন অমান্য করায় তিনজনকে জরিমানা করা হয়। পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট কর্তৃক বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করা হয় এবং ৮-১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট, ট্রাফিক সার্জেন্ট এবং বোরহানউদ্দিন থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন