
এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রশাসনিক সম্মেলন কক্ষে এ মাসিক সভা হয়।
সভায় উপজেলা আইন- শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়েছে। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব সিনিয়র এডভোকেট কাজী মোঃ আজমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সমাজ সেবক ও গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম বলেন, এলাকায় বিভিন্ন মামলার আসামিরা প্রকাশ্য চলছে ও কাচিয়া ইউনিয়নে মাদকের ছড়াছড়িসহ জ্বীন প্রতারকের প্রতারক চক্র গুলোর তৎপরতা বেড়েছে। মাদক কারবারী ও প্রতারক চক্রসহ বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার দাবী জানান তিনি। বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন মিয়া বলেন, এলাকায় চোরসহ মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান প্রয়োজন।
বোরহানউদ্দিন উপজেলা জামায়েতের নায়েবে আমির মাওলানা মোঃ শফিউল্লাহ বলেন, এলাকায় জমি দখলবাজ ও বিশৃঙ্খলা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এসময় সভায় গন্যমান্য ব্যক্তিরাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।