1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এইচ এম এরশাদ,  বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ,  বোরহানউদ্দিন 

ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এ শ্লোগানে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর প্রথম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বোরহানউদ্দিন টাইটান স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা বিএনপির প্রধান নির্বাহী সদস্য ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ উদ্ভোদক হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। বোরহানউদ্দিন টাইগার্স,বোরহানউদ্দিন প্যানথারস বোরহানউদ্দিন কিংস, বোরহানউদ্দিন ওয়ারিয়র্স দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বলেন- মাদকের ভয়াবহতা থেকে বোরহানউদ্দিন উপজেলার পৌর শহরের যুব সমাজকে দূরে সরিয়ে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সবাই যার যার এলাকায় খেলার পরিবেশ সৃষ্টি করে যুবসমাজকে খেলার প্রতি আগ্রহী করে তুলবেন। টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান তিনি। এসময় বোরহানউদ্দিন বিএনপির উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও টাইটান স্পটিং ক্লাবের সভাপতি ইশরাত জাহান বনি, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ন আহ্বায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, সহ সভাপতি আঃ রব হাওলাদার, সহসভাপতি বশির আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, ইউসুফ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার,পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি,পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শিপন হাওলাদার,সদস্য সচিব আবু জাফর মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারন সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন