1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ইউএনও'তত্ত্বাবধানে ভ্যান ও চায়ের দোকান পেলেন ৫ জন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ইউএনও'তত্ত্বাবধানে ভ্যান ও চায়ের দোকান পেলেন ৫ জন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে ইউএনও’তত্ত্বাবধানে ভ্যান ও চায়ের দোকান পেলেন ৫ জন

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বোরহানউদ্দিন উপজেলার কর্মহীন ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান। তাঁর সরাসরি তত্ত্বাবধানে ও  উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দুইজন দরিদ্র ব্যক্তিকে প্রদান করা হয়েছে ভ্যানগাড়ি এবং তিনজনকে দেওয়া হয়েছে চায়ের দোকান স্থাপনের জন্য প্রয়োজনীয় মালামাল।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান বলেন,“সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই, তারা পুনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়নসহ আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে দুইজনকে ভ্যানগাড়ি ও তিনজনকে চায়ের দোকান করার জন্য প্রয়োজনীয় মালামাল সরবরাহ করেছি। আমাদের আশা, তারা নিজে পরিশ্রম করে আত্মনির্ভরশীল হবেন। এই সহায়তা অব্যাহত থাকবে।”
ভ্যানগাড়ি পেয়ে সিডু মিয়া আবেগভরে বলেন, “অনেক দিন বেকার ছিলাম। নিজের কিছু করার সামর্থ্য ছিল না। ইউএনও স্যারের সহায়তায় এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি। আল্লাহর রহমতে এখন আয় রোজগার করে সংসার চালাতে পারব।”

একইভাবে চায়ের দোকান পাওয়া ঝন্টু মিয়া বলেন, “দীর্ঘদিন কাজকর্ম ছাড়া ছিলাম। দোকান দেওয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাজাতে পেরেছি। ইনশাআল্লাহ পরিশ্রম করে এগিয়ে যাব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহি আল-আমীন বলেন, এই কার্যক্রমের মাধ্যমে বাস্তবিক অর্থেই অসহায় মানুষদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। ইউএনও মহোদয়ের মানবিক চিন্তা ও উদ্যোগে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন প্রকল্প আরও বিস্তৃত হোক।

সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা জানান, বোরহানউদ্দিন উপজেলার এই উদাহরণ প্রমাণ করে, প্রশাসনের সদিচ্ছা এবং মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হতে পারে। উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদ(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হুমায়ুন কবির।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন